সারা দেশদেশে ফিরল মালয়েশিয়ায় হত্যার শিকার রবিনের লাশ
মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার তিতাস উপজেলার প্রবাসী যুবক রবিউল হাসান রবিনের লাশ আট দিন পর গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার বিকেলে তিতাস উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামে লাশ এসে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।







