উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

প্রশিক্ষণ কর্মশালায় হজ প্রশিক্ষক এ কে এম মোস্তাফিজুর রহমান ও মুফতি মাহবুবুল আলম হজযাত্রীদের উদ্দেশে হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

নওগাঁ পত্নীতলায় শিহাড়া ইউনিয়নের সীমান্তবর্তী শীতল মাঠ এলাকায় গম কাটার সময় বজ্রপাতে এক কৃষকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কৃষক গুরুতর আহত হন। পরে তাদের আহত অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারাদেশে জামায়াতে ইসলামী নারী কর্মীদের হেনস্তা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অবমাননার প্রতিবাদে নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামী, মহিলা বিভাগের উদ্যোগে এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের বিএনপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান (জোহা) বলেন, জামায়াতে ইসলামী বাতিল শক্তি। তাদের অবস্থান আলেম-ওলামা ও ইসলামের পক্ষে না। দলটি আমাদের ঘাড়ে বন্দুক ফুঁটিয়ে ক্ষমতায় যেতে চায়।

নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তৎকালীন নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকায় স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম সারির মিছিলের নজির স্থাপন করেছিলেন ‘জুলাই কন্যা’ খ্যাত জান্নাত রুমী। এরপর এনসিপি দলে যুক্ত হন সে।

২৪'র গণআন্দোলনে প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন অতঃপর হাসিনা সরকারের পতনে জীবনবাজী রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন জান্নাত আরা রুমী (৩০)। তৎকালীন নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকায় স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম সারির মিছিলের নজির স্থাপন করেছিলেন ‘জুলাই কন্যা’ খ্যাত জান্নাত রুমী।

মহান আল্লাহকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চলতি মৌসুমে গাছগুলোতে মুকুল আসার আগেই মাথায় বাজ পড়লো এ তরুণ উদ্যোক্তার! গত শুক্রবার দিবাগত রাতের আঁধারে রহস্যজনকভাবে দুর্বৃত্তরা বাগানের প্রায় সাড়ে তিনশ গাছের মধ্যে ৩৩০টি গাছ কেটে ফেলেছে।

সকাল সাড়ে ৯টায় মোটরসাইকেল র্যালিটি শুরু হয়। নজিপুর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক দিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ধামইরহাট উপজেলা সদর ও ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষে আগ্রাদ্বিগুন-পত্নীতলা উপজেলার মধইল বাজার প্রদক্ষিণ করে।

নওগাঁর পত্নীতলায় হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টিতে ক্ষতি হয়েছে অনেকের ঘরবাড়ি, গাছ ও ফসলের মাঠ। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। তবে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

দেলোয়ার হোসেন বলেন, ‘ইসলাম ও মুসলমান সম্প্রদায়ের মানুষজন আজো নির্যাতনের শিকার হচ্ছেন। ষড়যন্ত্র চলছে ইসলামকে ধ্বংস করতে। তাই জাকের পার্টিতে যোগ দিয়ে কল্যাণ রাষ্ট্র হিসেবে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরবেলা পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ পত্নীতলা উপজেলার শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এসের কাছ দিয়ে বিএসএফ কর্তৃক ভোররাতে ভারত থেকে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে।

এক অনন্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হাতি ও ঘোড়া নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নজিপুর পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতাকর্মীরা ব্যান্ডপার্টির তালে-তালে মুখে মুখে নানা ধরনের স্লোগান উচ্

রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পদ্মপুকুর-কাটাবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইবনেসিনা বাসভবনের সামনে সড়কের ওপর বালু স্তূপ রাখায় রাতের আঁধারে দুটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রীতি ১৬ আগস্ট রাত ১০টায় বাড়ির সবার অজান্তে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ১৭ আগস্ট রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন প্রীতি।

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চার্জার ভ্যানগাড়ির চালক মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন। ট্রাকটি স্থানীয়রা জব্দ করলেও ঘাতক চালক পালিয়ে গেছে।

নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রাঘাতে স্বাধীন হোসেন (২৬) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন কৃষি শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ট্রাকচালক আফসার আলীর (৪০) মৃত্যু হয়।