উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ,দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি জানানো হয়েছে।

কে কী করলো তা আমার দেখার সুযোগ নেই। তবে আমার সংসদীয় আসনে কোনো চাঁদাবাজি চলবে না। প্রতিটি বাজারে সরকার নির্ধারিত ট্যাক্সের বেশি কেউ আদায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। তাই যারা বাজার ইজারা নেবেন, তারা ভেবেচিন্তে দায়িত্ব নেবেন।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী নদী ক্রমেই নাব্যতা হারিয়ে চরে পরিণত হচ্ছে। প্রায় দেড়শ বছর আগে এই নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে মধ্যনগর বাজার।একসময় দেশের অন্যতম প্রধান ধানের আড়ত হিসেবে পরিচিত এ বাজার এখন নদী সংকটে অস্তিত্বের লড়াইয়ে টিকে আছে।

আসনের ১৭৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৫ ভোট।

দেশের বিভিন্ন জেলার পাড়া-মহল্লায় একাধিক কলেজ থাকলেও মধ্যনগর উপজেলায় এখনো একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

এর আগে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এম.শহিদকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-সুনামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, তিনি ক্ষমতায় গেলে এই আসনকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। এই এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের চিরতরে উৎখাত করার প্রতিশ্রুতি দেন তিনি।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সজলু তালুকদারকে পুলিশ ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার করেছে।

বিএনপি ক্ষমতায় গেলে হাওরের বৈচিত্র্য সংরক্ষণ করে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন করা হবে। হাওরবাসীর ভাগ্য পরিবর্তনই বিএনপির রাজনীতি। বিএনপি সরকার গঠন করলে হাওরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আনা হবে। কৃষিব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা হবে।

স্থানীয় লক্ষাধিক মানুষসহ বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকরাও এই পথ ব্যবহার করেই নিলাদ্রী লেক, বারেকের টিলা, শিমুল বাগানসহ বিভিন্ন পর্যটন এলাকা উপভোগ করতে যান। বেহাল সড়কে মোটরসাইকেল দিয়ে কোনো যাতায়াত করলেও তারা চরম দুর্ভোগে পড়েন এই নদী পারাপারের সময়।

৪৯তম বিসিএসের (শিক্ষা ক্যাডার) চূড়ান্ত ফলাফলে সর্বকনিষ্ঠ ক্যাডার হিসেবে জায়গা করে নিয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার খাদিজা আক্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজা। অনার্সের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ বাংলাভিটা বিওপি থেকে সুবেদার মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে রূপনগর এলাকায় টহলে যায়

এলাকায় লুটপাট, চাঁদাবাজি, মামলা বানিজ্য, খাস জমি দখলসহ নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ এনে ক্ষুব্ধ এলাকাবাসী ৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বংশীকুন্ডা বাজারে মানববন্ধন করেন। পরবর্তীতে মানববন্ধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা যুবদলের নজরে আসে।

বিজিবির তথ্য অনুযায়ী, সকাল সোয়া ছয়টার দিকে বাঙ্গালভিটা বিওপি সদস্যরা সীমান্ত পিলার ১১৯০/৫-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো দেখতে পান। পরে সেগুলো জব্দ করা হয়। আটক গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় আইয়ান (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ট্যুরিজম এ অঞ্চলের অর্থনীতি ও মানুষের ভাগ্য পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন।

আনিসুল হক বলেছেন, “এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারণ তারা জানে, আগামী দিনে দেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি আসবে— এ বাস্তবতাই তাদের আতঙ্কিত করে তুলেছে।”

হাওরবাসীর সরকারি সেবা নিশ্চিত করতে ২০২১ সালের ২৯ জুলাই এই হাওরাঞ্চলকে সরকার উপজেলা হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও, শুরু থেকেই এই উপজেলার ইংরেজি বানান নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে বানান ব্যবহার করায় বিদেশগামীসহ সেবাপ্রত্যাশীদের জন্য সৃষ্টি হয়েছে চরম

উপজেলার চারটি ইউনিয়নে চারজন নিকাহ রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার শামছুল হক সিদ্দিকী এবং মধ্যনগর ইউনিয়নের ইদ্রিস আজাদ—দুজনই বলরামপুর জামিয়া হাতিমিয়া দাখিল মাদরাসার শিক্ষক।

স্থানীয় জনসাধারণ অভিযোগ করছেন, তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সরকারি খাসজমি ও জনগণের ব্যবহারযোগ্য উন্মুক্ত জলাশয় নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন।

চাচার বুকে একাধিক ছুরিকাঘাত করেন সোহেল। এতে তিনি মেঝেতে ঢলে পড়লে সোহেল ও রুবেল পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত

সংঘর্ষের সময় বুকে পাথরের ঢিল পড়ে মোহাম্মদ আলী নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি মুক্তার হোসেন ও হযরত আলী অনুসারীদের। তবে প্রতিপক্ষ এটিকে স্ট্রোকজনিত মৃত্যু বলে দাবি করছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।