Raipura Correspondent (Narshingdi)

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় নাহিদ হাসান (২০) নামে মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দীর্ঘস্থায়ী দুর্গ হিসেবে পরিচিত এই আসনটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই জয়ের মাধ্যমে ১৯৯৬ সালের পর দীর্ঘ ৩০ বছর পর আসনটি আওয়ামী লীগের হাত থেকে পুনরুদ্ধার করল বিএনপি।

নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক গরু ব্যবসায়ী। রোববার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরমধুয়ার ইউপি চেয়ারম্যান আহসান শিকদার।

গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষায় তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা স মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে মুখ দেখে এটি অপুর লাশ বলে শনাক্ত করে কয়েকজন। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নরসিংদীর রায়পুরায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এবিসি ইটভাটার ম্যানেজার ফরহাদ মিয়া (৩০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় ম্যানেজারের কাছ থেকে ২০ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর করা হয়েছে বিএনপির কার্যালয়। সোমবার দুপুরে নিলক্ষা ইউনিয়নের দড়িগাও দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি পড়ে থাকতে দেখা গেছে।

নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে কিশোর বয়সী এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে ২৪ ইউনিয়ন বিএনপি নেতাদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মৌন মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মেথিকান্দা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

নরসিংদী- ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন পরিবর্তন ও তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বিজয়ী করতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন উপজেলার ২৪ ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। বুধবার উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে হত্যায়আপন চাচাসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় সব মিলিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাপমারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থেকে যারা মনোনয়ন চাচ্ছে তারা প্রত্যেকেই বিগত সময়ে জেল, মামলা ও হামলার শিকার হয়েছেন অথচ আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে একটি মামলা নেই, তার রাজনৈতিক জীবনে এক মিনিটও জেল খাটেননি। তাই বক্তারা তাকে রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাকে প্রতিহত করার আহ্বান জানান

নিলার মৃত্যুর বিষয়ে খোঁজ নিতে গেলে বেশ কয়েকটি নথি আসে ‘আমার দেশ’ প্রতিবেদকের হাতে। এর মধ্যে সামাজিক সনদে ভাড়াটিয়া ও প্রতিবেশীসহ ৬ জনের গণস্বাক্ষরিত কাগজে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট দুপুরে নিলা অসুস্থ হয়ে পড়ে। তখন স্বামী ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টায় শ্রীনগরের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক দেড়টায় রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে পরিদর্শন করেছি। দুইজনকে হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তিতে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নরসিংদীর রায়পুরা উপজেলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মায়ের নামে ‘আশরাফুন্নেছা পাবলিক স্কুল’র নামফলকে বসেছে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ। সোমবার সকালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবু দীপক দত্তের সভাপতিত্বে এ নামফলকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রা

চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর যে নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল, তাদের মাধ্যমে পাঁচবার বাংলাদেশ পুরো বিশ্বের কাছে দুর্নীতি ও চুরির দিক দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

নরসিংদীর রায়পুরায় ইসলামী আন্দোলনের আয়োজনে চরমোনাই পীরের জনসভা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর এ জনসভা অনুষ্ঠিত হবে।

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে অবৈধভাবে সার বিক্রির দায়ে ছয় দোকান মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের দোকান থেকে ৭০ বস্তা অননুমোদিত সার জব্দ করে তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ৬টি ইউনিয়ন ভেঙে পার্শ্ববর্তী বেলাব ও শিবপুর উপজেলার সাথে যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধনে উত্তাল হয়ে উঠেছে পুরো রায়পুরা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে প্রতিটি স্থানে প্রতিবাদ করছে উপজেলার বাসিন্দারা।

নরসিংদীর রায়পুরা উপজেলায় চরাঞ্চল ও নদীবেষ্টিত রয়েছে ৬টি ইউনিয়ন। প্রতি বছরই এসব ইউনিয়নে অব্যাহত নদী ভাঙনের ফলে শত শত পরিবার হারাচ্ছেন ফসলি জমি ও ভিটেবাড়ি। নিচু এলাকা হওয়ায় চরাঞ্চলের অনেক গ্রাম বর্ষা মৌসুমে তলিয়ে যায়। এরমধ্যে একটি মির্জাচর ইউনিয়ন। এখানকার বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ

গত ১২ ফেব্রুয়ারি রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে একদল দুর্বৃত্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা দেয়ালের মধ্যে লাল কালিতে ‘জয় বাংলা’ এবং ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেয়।

নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়ানোর ঘটনার মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে র্যাব- ১১। রোববার দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আগামী ৩ অক্টোবরকে ঘিরে ইতোমধ্যে তারা ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশের বুকে রায়পুরাকে আবারও ব্র্যান্ডিং করার জন্য কাজ করা হচ্ছে। ম্যারাথনের দিন দৌড়বিদদের জন্য পুরো সড়কজুড়ে ২ শতাধিক ভলান্টিয়ার, প্রায় অর্ধশত পুলিশ, সেনাবাহিনীর একটি টিম, অর্ধশত আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা নিরাপত্তা জোরদার

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

একটি চক্র গোপালগঞ্জের ঘটনা ও সোহাগ হত্যার ঘটনায় দেশকে অস্থিতিশীল করে তুলছে। নির্বাচনকে বিপন্ন করা দীর্ঘায়িত করা ও নির্বাচনকে বন্ধ করে দেশে আবার একটি জরুরি অবস্থা জারি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে তারা। যারা দেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের

ইতালির রোম শহরের মনতানিয়োলা এলাকায় মরোক্কান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নরসিংদীর রায়পুরার মামুন মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাতে রোম শহরের ক্রিসটোফোরো ৩৯৯ নম্বরের কলম্বো সড়কের ৭১৪ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তারকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে মারা গেছেন বাবা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নরসিংদীর রায়পুরায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। "Stop River Pollution, Save Lives" প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেলো 'রায়পুরা মেঘনা সুইম ২০২৫' এর সাঁতার প্রতিযোগিতা।

শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পৌর শহরের পিটিআই সড়কে আলোকিত সমাজ-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আরমান শরিফ, মেজবাহ উদ্দিন বশির, সাহেদ আলমসহ কয়েকজন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মুঠোফোন বন্ধ করে ওই দুই কর্মীর স্বীকারোক্তি নেয়া হয়েছে। গত ছয় মাসে আশিকুলের বিকাশ অ্যাকাউন্টে ১২ লাখ টাকা ও নাহিদুলের দুই লাখ টাকা লেনদেনের প্রমাণ মিলেছে।

তখন চলছিল প্রথম রমজানের তারাবি নামাজ। এ সময় নরসিংদীর রায়পুরায় তিন বছরের শিশু আহনাফকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে।

সংবাদ প্রকাশের পর মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুয়া পুলিশ চেকপোস্ট বসিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুটি মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে অস্ত্রের মুখে যাত্রী ও চালকদের জিম্মি করে মোবাইল ফোন, সোনার গহনা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

নরসিংদীর রায়পুরায় বেপরোয়া গতির বাসের চাপায় মটরসাইকেলের চালকসহ ২ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বাধা দিলে চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তাকে গুলি করেন তারা। তাকে বাঁচাতে এলে আরও কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে শান্তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তোফাজ্জলের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালি যাওয়ার চুক্তি হয়। ২৪ জানুয়ারি জুয়েলের সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল তার পরিবারের। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। একই অবস্থা আশিক, মুস্তাক, রাকিব ও ইমরানের। ইতালি যাওয়ার পথে তারাও ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছেন বলে জানায় তাদের পরিবার।

নায়েব আলী মিয়া গণমাধ্যমে বলেন, ‘গত ৫ আগস্টের পর আওয়ামী দোসরা প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য এলাকা ছেড়ে চলে যায়। আমি আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক পদে আছি। আমার সাথে রাজনৈতিক মতবিরোধের ফলে আমার ভাইকে খুন করে থাকতে পারে। আমরা আশাবাদী পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন করে বিচার নিশ্চিত করবে