Upazila Representative, Sribodi (Sherpur)

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের(৪২) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার সময় গোপালখিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

নির্বাচনি ইশতেহার অনুষ্ঠান মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত হয়েছেন এবং উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। একইসাথে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

হাতির আক্রমণ টের পেয়ে অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আহাম্মদ আলী বাটালুর দিকে তেড়ে আসে হাতির পাল। একপর্যায়ে হাতির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোণা নামক সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। সোমবার (২৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণঝোড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে।