সারা দেশওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের যুবক নিহত
ওমানের কালহাত এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন সাজু (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা তৌহিদ নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। ওমানের স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে।







