সারা দেশদুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল দারোয়ানের
সকালে চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল আইদি পরিবহনের একটি বাস। এর পেছনে ছিল বোগদাদ পরিবহনের আরেকটি বাস। ওভারটেক করার জন্য আইদি বাসের বাম পাশে চলে যাওয়ার চেষ্টা করে বোগদাদের বাস। এ সময় সড়কের পাশে বসে থাকা দারোয়ান বিল্লাল হোসেন চাপা পড়েন।







