সারা দেশকুতুবদিয়ায় ট্রাকচাপায় শিশু নিহত
কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রাকের ধাক্কায় আরিফ মোশাররফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে দরবার রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের সিকদারপাড়ার মৃত নাসিরুদ্দিনের ছেলে।







