কুতুবদিয়ায় ট্রাকচাপায় শিশু নিহত

উপজেলা প্রতিনিধি, (কুতুবদিয়া) কক্সবাজার

কুতুবদিয়ায় ট্রাকচাপায় শিশু নিহত

কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রাকের ধাক্কায় আরিফ মোশাররফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে দরবার রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের সিকদারপাড়ার মৃত নাসিরুদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি লাল ট্রাক সাইকেলে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাসপিয়া তারিন তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ দেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন