জগন্নাথপুরে বসতঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

জগন্নাথপুরে বসতঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই (মাঝের বাড়ি) এলাকায় বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মৃত শেখ নুর ইসলাম (৫৫) ইকড়ছই গ্রামের মৃত শেখ ওয়াহিদুল্লাহর (মতলব) ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ নুর ইসলাম দীর্ঘদিন ধরে কয়েকটি এনজিওসহ বিভিন্ন জনের কাছে বেশ কিছু টাকা ঋণগ্রস্ত থাকায় চাপে ছিলেন। এই ঋণের কারণে তিনি গত কিছুদিন ধরে চরম মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিজ কক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘরের পূর্ব পাশের রুমে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন স্বজনেরা। সংবাদ পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ উদ্ধার করেছে। লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন