চট্টগ্রামে ছুরিকাঘাতে পথচারী আহত

চট্টগ্রামে ছুরিকাঘাতে পথচারী আহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল পানির কল এলাকায় ছুরিকাঘাতে জীবন নামের এক পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত জীবনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য, জুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, এটি গোলাগুলির ঘটনা নয়। জুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। আহত ব্যক্তিকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি।

তবে স্থানীয় সূত্রের দাবি, বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকরাম বাবুর গুলিতে জীবন আহত হয়েছেন। ইকরাম বাবু চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের অনুসারী হিসেবে পরিচিত। তবে পুলিশের বক্তব্যে গুলির বিষয়টি নাকচ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, বিষয়টি আমরা অবগত নই। জেনে তারপর বলতে হবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন