চট্টগ্রামে প্রতারণা মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে প্রতারণা মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালিতে এস এ পরিবহনের একটি শাখা থেকে প্রতারণা মামলায় পুলিশের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের নাম কৃষাণ বড়ুয়া। তিনি কুমিল্লা জেলায় কর্মরত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ডিউটি অফিসার। তিনি জানান, প্রতারণা মামলায় কৃষাণ বড়ুয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কর্মস্থল কুমিল্লায়। তবে তার সম্পূর্ণ নাম ও ঠিকানা জানতে সিটি এসবি কুমিল্লায় চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাব এলে তার বিস্তারিত জানা যাবে। আজই তাকে একটি প্রতারণা মামলায় আদালতে পাঠানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরীর নূর আহমদ রোডের কুরিয়ার প্রতিষ্ঠান এস এ পরিবহনের কাজির দেউড়ি শাখা থেকে তাকে আটক করা হয়। এস এ পরিবহনের কর্মকর্তারা তাকে আটকে রেখে থানায় খবর দিলে কোতোয়ালি থানার একটি টিম গিয়ে তাকে গ্রেপ্তার করে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন