
অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সাঈদ আল নোমান
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ধারালো গাছের টুকরো ছুড়ে মারার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম নগরের হালিশহরের বিডিআর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তবে গাড়ির জানালার কাচ অর্ধেক তোলা থাকায় তিনি অক্ষত রয়েছেন বলে দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে







