হাতিয়ায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

হাতিয়ায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলী নদীতে ডুবে মাছ ধরার ট্রলারের দুই নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর আকমল আলী ঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়।

নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়ার মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরীফ উদ্দিন।

এর আগে গত রোববার দিবাগত রাত চারটার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন দুই জেলে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম বলেন, সকালে স্থানীয়দের সহযোগিতায় কর্ণফুলী নদী থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন