দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে: হুইপ দুলু

দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামীলীগ বাড়াবাড়ি করলে জনগণ তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। তাদের দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর ধরে বাংলাদেশকে শোষণ করেছে এবং এখন পাশের দেশে বসে দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে গোপন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে দুলু বলেন, ‘আওয়ামী লীগ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করেছে। আপনারা যেকোনো ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন শুরু করলে আওয়ামীলীগ সেই সুযোগ নিতে পারে এবং আন্দোলনের সুযোগে দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা চালাতে পারে।’

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন