শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় মহাসড়কের পাশে সাপটি দেখতে পান শ্রীমঙ্গল ভেটেরিনারি পশু হাসপাতালের চিকিৎসক ডা. বাহার। তিনি ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। এ সময় সাপটি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে গাড়ির চাপায় প্রাণহানির ঝুঁকি থেকে বাঁচাতে তিনি সেটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

পরে ডা. বাহার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর তাঁরা অজগর সাপটিকে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থেকে উদ্ধার করেন।

উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন