বেরোবিতে ঈদুল আজহায় ছাত্রশিবিরের ‘মেজবান’

প্রতিনিধি, বেরোবি

বেরোবিতে ঈদুল আজহায় ছাত্রশিবিরের ‘মেজবান’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঈদুল আজহা উপলক্ষে থাকছে ইসলামী ছাত্রশিবিরের ‘মেজবান’ ও শুভেচ্ছা বিনিময়। বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ ভোজের আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানিয়েছেন, উৎসবে সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ক্যাম্পাসে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও পৃথক ও বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হবে।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব মুরাদ বলেন, বছরের দুটি ঈদ আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছরের ন্যায় এবারও ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। আমরা লক্ষ করি, পড়াশোনা ও বিভিন্ন একাডেমিক ব্যস্ততার কারণে অনেক শিক্ষার্থী পরিবার-পরিজন ছেড়ে ক্যাম্পাসেই ঈদ উদ্‌যাপন করতে বাধ্য হন। তাদের ঘরের অভাব ও একাকিত্ব দূর করতেই আমাদের এই ‘মেজবানের’ আয়োজন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন