উপজেলা প্রতিনিধি, (কুতুবদিয়া) কক্সবাজার

কক্সবাজারের কুতুবদিয়ায় সৈকতে মৃত তিমি আট দিন ধরে পড়ে আছে। ক্রমেই ফুলে গিয়ে ধরছে পচন, বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। যেকোনো মুহূর্তে তিমি মাছটির পেট ফেটে যেতে পারে। নেই প্রশাসনের উদ্যোগ। ফলে স্থানীয় বাসিন্দারা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।

কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ উৎপাদনের ভরা মৌসুমে লবণের দরপতনে দিশাহারা চাষিরা। মাঠে চাষিরা লবণের দাম পাচ্ছেন মণপ্রতি ১৬০ টাকা। যেখানে জমি লিজ মূল্য, শ্রমিক,পলিথিন সব মিলিয়ে প্রতিমণ লবণ উৎপাদনে খরচ পড়ে ৩০০ টাকা।

কক্সবাজার-২ আসনে কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে ৩৮ কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এসব কেন্দ্রে ঝুঁকি এড়াতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও নেয়া হয়েছে। প্রথমবারের মত সব ক'টি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

কক্সবাজারের কুতুবদিয়া প্রধান ডাকঘরে গুরুত্বপূর্ণ ৬ সেবা বন্ধ হয়ে আছে প্রায় ৫ বছর যাবত। অনলাইন জটিলতায় এসব সেবা থেকে বঞ্চিত দ্বীপের দেড় লক্ষ মানুষ। সরকার হারাচ্ছে রাজস্ব। নেই কোনো প্রতিকার। আছে নামমাত্র জনবল। তা দিয়েই খুঁড়িয়ে চলছে উপজেলার ডাকবিভাগের সেবা।

এরআগে ২০১১ সালে উপজেলার কৈয়ারবিল বটতলী গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ডেইজি আক্তারকে স্বামী শওকত আলম দা দিয়ে কুপিয়ে হত্যার পর পাশের বিলে পুঁতে রাখে। পরদিন লাশ উদ্ধার করে পুলিশ।

কোরবানির ঈদের পর থেকে মালটা প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল। কিন্তু গত শুক্রবার হঠাৎ করে এর দাম বেড়ে ৫০০ টাকা হয়ে যায়। শুধু মালটাই নয়, অন্যান্য ফলের দামও বেড়েছে। বর্তমানে কমলা ৩৮০ টাকা, আপেল ৪০০ টাকা এবং ডালিম ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও কোনো সরকারই দেশে সাম্য রক্ষা করতে পারেনি। ইসলামি নীতি আদর্শের বাইরে কোনো শান্তি আসতে পারে না। কাজেই সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।