এখলাছুর রহমান, জকিগঞ্জ (সিলেট)

জকিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ জলাধার শাহগলী খাল বর্তমানে সম্পূর্ণ শুকিয়ে বিরান অবস্থায় পরিণত হয়েছে। শাহগলী বাজার এলাকা থেকে শুরু হয়ে খালটি কোদালী খালের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে উভয় খালেই পানিরপ্রবাহ নেই।

সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বৃহত্তর সিলেটের প্রখ্যাত আলেম, শিক্ষক ও সমাজসেবক মুফতি মাওলানা আবুল হাসান। দীর্ঘদিন মসজিদের মিম্বর থেকে দ্বীনি দাওয়াত, শিক্ষা ও সমাজসংস্কারের কাজে নিয়োজিত থাকা এ আলেমের সংসদে পদার্পণ স্থানীয় ও জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্

সিলেটের জকিগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত সুরমা ও কুশিয়ারা নদী দিন দিন নাব্য সংকটে মরণ দশায় পরিণত হচ্ছে। এ দুটি নদীর নাব্যতা রক্ষায় নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। এ দুই নদীতে এখন শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ থাকে না।

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জকিগঞ্জ জমিদার বাড়ি। ২৫০ বছরের পুরোনো এই জমিদার বাড়ি চরম অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে সুরমা নদীর ওপর সেতু না থাকায় অর্ধশতাধিক গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বহুবার সেতু নির্মাণের দাবি উঠলেও এখনো বাস্তবায়ন হয়নি।

সিলেটের জকিগঞ্জ সুরমা নদীর ভয়াবহ ভাঙনে নদীতে বিলীন হওয়ার পথে শত শত বাড়িঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও বাজার। ভিটেমাটি ও জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে শতশত পরিবার। ভাঙন রোধে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। আলেম-ওলামা, পীর-মাশায়েখদের স্মৃতিবিজড়িত ও সুরমা-কুশিয়ারা নদীবেষ্টিত সীমান্তবর্তী জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট-৫। সিলেটের সবকটি আসন থেকে এ আসনটি ব্যতিক্রম ও রক্ষণশীল।

ইংল্যান্ড থেকে বাফুফের অনুর্ধ্ব-১৯ ফুটবল দলের ট্রায়ালে এসে নিজ পৈতৃক নিবাস সিলেটের জকিগঞ্জবাসীর নজর কেড়েছেন তরুণ ফুটবলার মোঃ মুসা আল গণি।

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম-কামালপুর একটি গুরুত্বপূর্ণ এলজিইডি সড়ক। বিগত বছরের কয়েক দফা বন্যায় ওই সড়কের কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বিশাল গর্তের। প্রায় ৫ কিলোমিটার সড়কের সবখানে একই অবস্থা। ফলে জনগুরুত্বপূর্ণ এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

গণঅভ্যুত্থানের সময় সিলেটের গোলাপগঞ্জে আন্দোলনে নেমে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন জকিগঞ্জের কামিল আহমদ। পেশায় তিনি গাড়ি চালক। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে কাজকর্ম করার সক্ষমতা হারিয়ে ফেলেন। গুলির ক্ষত আর যন্ত্রণা নিয়ে ওই যুবক বিছানায় পড়ে থাকলেও কেউ খোঁজখবর নিচ্ছেন না।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের বাধায় পানি উন্নয়ন বোর্ড সিলেটের জকিগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (ডাইক) মেরামত করতে পারছে না। ফলে অর্ধশতাধিক স্থানের বাঁধ অরক্ষিত।