মতামতআগামী নির্বাচনের আগে বিএনপির চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়
বিএনপি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দলটি যদি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে চায়, তবে তাকে শুধু আন্দোলনের দল না হয়ে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পরিচালনাযোগ্য বিকল্প শক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। জনগণ শুধু সরকারের বিরুদ্ধে স্লোগান নয়, বরং উন্নয়ন, কল্যাণ ও জাতীয় পুনর্গঠনের সুস্পষ্ট পরিকল্পনা দেখতে চায়।


