শিক্ষা২৪ ফেব্রুয়ারি ২০২৬
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কৃষিপ্রধান সবুজ প্রকৃতির বুকে, লাল ইটের সাম্রাজ্যে, সীমান্তঘেঁষা উত্তরবঙ্গের দিনাজপুরে গড়ে উঠেছে জ্ঞানের আলোকবর্তিকা— হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। দিনাজপুর শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বাঁশেরহাট নামক স্থানে ছায়াঘেরা, শান্ত পরিবেশে অবস্থিত।


