খায়রুল আরেফিন রানা, নড়াইল
নড়াইলে রবিশস্যের চাষাবাদ মৌসুমকে ঘিরে সারের বাজারে চরম নৈরাজ্য বিরাজ করছে। চাষিদের অভিযোগ, বিক্রেতারা সরকারের বেঁধে দেওয়া দামের তোয়াক্কা না করে তাদের কাছ থেকে নিজেদের ইচ্ছামতো দাম হাতিয়ে নিচ্ছেন। তবে সার নিয়ে কোনো অনিয়মের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে কৃষি বিভাগ।