মতামত০১ ডিসেম্বর ২০২৫
অর্থহীন হয়ে গেছে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন
কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি ভারতের যে পুরোনো ভালোবাসা, এই উদাহরণ ছাড়া আর কিছু দিয়ে সেটা ভালোভাবে বোঝানো যাবে না। তিনজন বড় বড় বিশ্বনেতাকে একের পর এক স্বাগত জানানোর জন্য তৈরি হয়েছে ভারত। ডিসেম্বরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই হবে তার প্রথম ভারত সফর।
