জমির উদ্দিন-ওসমান জাহাঙ্গির, চট্টগ্রাম
দুই তরুণের রক্তে রাঙা সেদিনের স্মৃতি আজও পরিবারগুলোর জীবন থামিয়ে রেখেছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়-তাদের চোখে শুধু ন্যায়ের সাফল্য নয়, দেশের উপর বহুদিনের ভারতের ছায়া নিয়ন্ত্রণ ভাঙার প্রতীকও।