রাজনীতিস্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় যারা
জাতীয় কাউন্সিল সামনে রেখে এবং সাংগঠনিক শক্তি আরো বাড়াতে মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ইতোমধ্যে দলটির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলে নেতৃত্ব বাছাই ও নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, শিগগির নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।







