জেলা প্রতিনিধি, জয়পুরহাট

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা পল্টন থানা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার একটি দলের দ্বারা প্রভাবিত হয়ে গণভোট জাতীয় নির্বাচনের দিন দিয়েছে। এটি জনগন মেনে নিবে না।

জয়পুরহাট সরকারি কলেজ শাখা (জসক) ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। রবিবার সকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে মেলার সমাপনী ঘোষণা করা হয়।

আগামী নির্বাচনে ছাত্র-জনতার ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। দ্বীন ও দেশের কল্যাণে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বুধবার গতকাল আনুমানিক বেলা ১২টার দিকে নিজ বাসা শহরের ইসলাম নগর এলাকায় এক ছাত্রদল নেতা নিহত হন। নিহত বিপ্লব আহমেদ পিয়াল (৩০) শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।

শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা ও সেনাবাহিনীর একটি দল খেলার মাঠে আসেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। টিন ভাঙচুরের সঙ্গে জড়িত কয়েকজনও সেখানে হাজির হন। ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তারা।

দেশ গঠনে সম্মানের সঙ্গে নারীরা সব বিভাগে কাজ করার সুযোগ পাবেন জানিয়ে জামায়াতের আমির বলেন, তারা পাবেন মর্যাদা ও নিরাপত্তা। ধর্মের নামে কোনো বিভেদ চলতে দেওয়া হবে না।