জেলা প্রতিনিধি, বরগুনা

আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে, যা দিয়ে দেশের সাতটি বাজেট করা যেত—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।

সবাইকে ছাড়িয়ে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জোর আলোচনায় উঠে এসেছে বিএনপি নেতা রুহুল আমিন শরীফের নাম। রোববার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এতে বরগুনা বাদে বরিশাল বিভাগের পাঁচটি জেলা নতুন প্রশাসক পেয়েছে।

বরগুনা-১ আসনের সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। এ আসনের এখন পর্যন্ত ৪৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এরমধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা পেয়েছে ৫০১১৪ এবং ধানের শীষ ৪৭২৪০।

নির্বাচনি পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বরগুনা-২ আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীরা। সংবাদ সম্মেলনে তারা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন (বরগুনা সদর, তালতলী ও আমতলী) ঘিরে জমে উঠেছে নির্বাচনি মাঠ। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও ভোটের মাঠে রয়েছে এর প্রভাব। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররাও জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠবেন।

ডাকসু নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া বরগুনার সাবেক জামায়াত নেতা শামীম আহসানকে বাংলাদেশ শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বরগুনা জেলা জামায়াতের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম আহসান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রদল।

বরগুনা জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসানকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার দলীয় সদস্য (রুকন) পদও স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণিকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বরগুনা-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিম স্বাক্ষরিত চ

বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি’র বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শামীম আহসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন।

শীত আসতে না আসতেই বরগুনায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রভাব। ডায়রিয়া আর নিউমোনিয়ার প্রকোপে দিশেহারা হয়ে পড়েছে শিশুরা। হাসপাতালের ধারণক্ষমতার তিনগুণ রোগী আর ওষুধ সংকটে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। ওষুধ সংকটের পাশাপাশি চিকিৎসা সরঞ্জামের ঘাটতি আরও অবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি।

বরগুনা জেলা বিএনপির আওতাধীন ১০টি ইউনিট কমিটি এবং ৪২টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেছেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ধর্মীয় সংখ্যালঘুদের ৫৪ বছরের বঞ্চনা ঘুচে যাবে।

বরগুনায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মহসিন কাজী নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ (ফাঁসি) দেয়া হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বরগুনায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামী, সতিন ও মেয়ের জামাতাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। একই সাথে প্রত্যেককে এক লক্ষ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বরগুনার নিজ বাসা থেকে স্বামীর ঝুলন্ত ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা না মন্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বরগুনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমান।

তিনি বলেন, শুধু সরকার পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করিনি। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণআন্দোলন হয়েছে। কিন্তু, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। প্রয়োজনীয় সংস্কার ও বিচার নিশ্চিত করা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

বরগুনায় জেলা সার্ভার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি টিম প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুড়ে গেছে ব্যালট বাক্স, ভোটার তালিকা, কম্পিউটার, স্ক্যানারসহ কিছু ফাইলপত্র।

এসময় নূরুল ইসলাম মণি বলেন, দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার ও তার ভাড়াটে লোকজনই সোহাগকে হত্যা করেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও এমন তথ্য উঠে এসেছে। একটি মহল অত্যন্ত সুকৌশলে মিটফোর্ডের একটি ব্যবসায়িক দ্বন্দ্বকে চাঁদাবাজি বলে প্রচার করার চেষ্টা করেছে। মহলটি অত্যন্ত পরিকল্পিতভাবে ও অত্যন্ত সুচারুভাবে নৃশং

দৈনিক আমার দেশ পত্রিকার বেতাগী উপজেলা প্রতিনিধি ও বেতাগী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ডব্লিউ’র বাবা মো. লুৎফর রহমান নান্না (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।