সারা দেশমিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন, অংক্যমং তংচঙ্গ্যা, চোপোচিং চাকমা, চিংক্ষং চাকমা।







