সারা দেশমৌলভীবাজারে ধলাই নদীর ভাঙন: পানিবন্দি ১০ হাজার মানুষ
অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আশা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে করে উপজেলার ইসলামপুর, মাধবপুর, আলীনগর, পতনউষার ও আদমপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ।







