বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রামে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিব (২৬) এর লাশ একদিন পর ফেরৎ দিয়েছে ভারত। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে লাশ ফেরৎ দিয়েছে ভারতীয় বিএসএফ। এসময় লাশের স্বজন, পুলিশ প্রশাসন ও বিজিবি, বিএসএফ এর উর্ধ্বোতন কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস।

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৫টার পরে দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে ভারতীয় বিএসএফের গুলিতে দত্তগ্রামের আজিজুর রহমানের ছেলে মজিব নিহত হয়। পরে বিএসএফ ও ভারতীয় পুলিশ লাশটি উদ্ধার করে ভারতের উনকোটি হাসপাতাল মর্গে নিয়ে যায়।

৪৬ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। মুজিবের মা, বোন ও স্বজনরা জানান, মনু নদীতে মাছ ধরতে গেলে বিএসএফ তাকে গুলি করে মেরে ফেলে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...