জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে নিখোঁজ রিকশাচালকের লাশ পদ্মা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা । নৌপুলিশ পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে ওই রিকশাচালকের লাশ উদ্ধার করে । রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত যাত্রীর নাম সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫)। তার স্বামীর নাম মৃত মোজাম্মেল হোসেন। তিনি বালিয়াকান্দি উপজেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট থেকে আলুভর্তি একটি ট্রাক বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজীব হোসেন নিহত হন। খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি আচরণের কারণে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে ছাত্রদলের এক নেতা।

রাজবাড়ী-১ আসনের সবকটি ১৫৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী জেলা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

বিভিন্ন পত্রিকায় যুবদলের নাম জড়িয়ে সংবাদ ছাপা হওয়ায় এর প্রতিবাদ করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লা আল মামুন সম্রাট খান । তিনি বলেন, সুজন ২০১৯ সালে সংবাদ সম্মেলন করে যুবদল ও বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বর্তমান তিনি বিএনপি বা যুবদলের কেউ নন।

রাজবাড়ীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। এরআগে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুস ছাত্তার মৃধা হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় আদেশ দেন।

শনিবার বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় দুর্গাপূজা উদযাপন ভীতিহীন, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে যাতে পালিত হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের এ উৎসবকে আনন্দময় করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

অভিযুক্ত মশিউল আজম চুন্নু মোবাইল ফোনে জানান, তিনি আওয়ামী লীগ আমলে মিথ্যা মামলায় আমাদের ফাঁসিয়েছেন, হয়রানি করেছেন। এ কারণে এলাকার কিছু লোক তাকে মারধর করে থানায় সোপর্দ করে। চাঁবাজির কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ আমলে আমার ছেলের নামে মিথ্যা মামলা করে থানার মাধ্যমে আমার কাছ থেকে আট লাখ টাকা আদায় করেছে।

ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখা থেকে এক সৌদি প্রবাসীর ৯ লক্ষাধিক টাকা গায়েবের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৌদি প্রবাসী মো. বাবুল হোসেন বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।

১৫ কেজি ওজনের রুই মাছটি প্রতি কেজি ৩ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। এছাড়া, ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছের দাম ছিল যথাক্রমে ২৮ হাজার ৮০০ টাকা এবং ১০ হাজার ৫০০ টাকা, যা মোট ৩৯ হাজার ৩০০ টাকা।

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটি একটি সন্ত্রাসী সংগঠন। তার থেকে বড় বিষয় এটি একটি ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকে পরাস্ত করতে হবে।

আওয়ামী লীগ দেশকে বিভাজিত করেছে, মানুষদেরকে হত্যা করেছে। তারা গুম-খুনসহ সবকিছু জায়েজ করেছে মুজিববাদী আদর্শের নামে।

ফরিদপুরে সমাবেশ শেষে রাজবাড়ীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এরআগে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে তারা শহরের বড়পুল মোড়ে এসে পৌঁছান। এ সময় জেলার নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে তারা বড়পুল মোড় থেকে পদযাত্রা করে ১নং রেলগেটে শহীদ স্মৃতি চত্বরের সমাবেশস্থলে আসেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাকে মারধরের ঘটনায় বিএনপি সভাপতিসহ ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী।

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের একটি জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার (২৬ মে) স্থানীয় চান্দু সেখের পাট জাগ দেওয়া কচুরিপানা ভর্তি জলাশয়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়।

মেঘনা গ্রুপ ও একাত্তর টিভির মালিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ কয়েকজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করায় রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পতিত সরকারের কোনো দোসরই রাজনৈতিক দলে ঢুকতে পারবে না। ছদ্মবেশে আসতে চাইলেও প্রতিহত করা হবে। এছাড়া মানুষের আস্থা ফেরাতে আমাদের কাজ করতে হবে। মানুষ ধৈর্যহারা হয়, এমন কোনো কাজও করা যাবে না।

স্ত্রীকে নিয়ে রাজবাড়ী শহরের ওযাজেদ টাওয়ারে ভাড়া বাসায় থাকেন বাপ্পী। সকালে মোটরসাইকেলে বালিয়াকান্দির বহরপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান স্বামী-স্ত্রী। বিকেলে ফেরার পথে মাটিপাড়া বাজারে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শিউলী।

শ্বশরবাড়ি বেড়াতে গিয়ে কুকুরের ধাওয়া দেওয়ার জেরে ভ্যানচালককে ডেকে এনে আদালত ভবনে পেটানোর অভিযোগ উঠেছে রাজবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুমন হোসেনের বিরুদ্ধে।

একপর্যায়ে রাত সাড়ে ৩টায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।


সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে।

ভারতে পালিয়ে গিয়ে হাসিনা সেখান থেকে ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা করছে। তিনি বলেন এ অঞ্চলের মানুষ শান্তি প্রিয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এক সাথে বসবাস করি। সাম্য সম্প্রীতি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।