প্রবাস৩০ জুন ২০২৫
রাজনীতি, পাসপোর্ট ও শরণার্থী : বাংলাদেশ রাষ্ট্রের অস্বীকৃত সন্তানদের উপাখ্যান
শফিকুল ইসলামের বয়স তেত্রিশ বছর। মার্চের এক বৃষ্টিভেজা সন্ধ্যায় সিডনির একটি রেস্টুরেন্টে বসে তিনি নিজের জীবনের কথা বলছিলেন। ষোলো বছর বয়সে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া, তারপর এক সময় মাছ ধরার নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে অস্ট্রেলিয়ায় আসা।
