সারা দেশ১৬ অক্টোবর ২০২৫
বিএনপি-জামায়াতের ওপর মোল্লা নজরুলের দানবীয় নিপীড়ন
জয়পুরহাট জেলার বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয়। এ জনপদের রাজনৈতিক মাঠও ছিল সংঘাতহীন। বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলিমের জানাজায় এসে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক এমপি আব্বাস আলী মণ্ডল বলেছিলেন, জয়পুরহাটের রাজনৈতিক অঙ্গনে কোনো হানাহানি-বিশৃঙ্খলা ছিল না।


