সাহিত্য সাময়িকী৩ ঘণ্টা আগে
হজের টুকরো স্মৃতি
হজের মৌসুম এলে কাজী গোলাম রহমান স্যারের কথা মনে পড়ে। তিনি খাজা সারওয়ার স্যারের বন্ধু ছিলেন। খাজা গোলাম সারওয়ার ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য। কঠিন মানুষ। ২০০১-এর ডিসেম্বর। একদিন খাজা সারওয়ার স্যার বললেন, শুনলাম আপনি আবার হজ করবেন? আমি বললাম, ছুটি চেয়েছি স্যার।
