বিউটি আকতার
বাংলা কাব্যজগতে নতুন কণ্ঠস্বরের আবির্ভাব সবসময়ই এক নতুন আশার জন্ম দেয়। সেই নতুন সুরটি যদি হয় মাটি, মানুষ, প্রেম, সময় ও আত্মার সম্মিলনে নির্মিত, তবে সেটি শুধু কাব্যের নয়, জীবনবোধেরও একটি দিগন্ত হয়ে ওঠে। কবি ও কথাসাহিত্যিক তাহমিনা খাতুনের কাব্যগ্রন্থ ‘পাণ্ডুর চাঁদ’ এমনই এক কাব্যভুবন।