ফিচারকাজকে ভালোবাসুন, সহমর্মী হোন
অনুপ্রেরণা আসলে পরিবার থেকেই আসে। শুরুতে মা-বাবা স্বাধীনভাবে যেকোনো কাজ করতে উৎসাহ দিতেন, কখনোই কোনো কাজে বাধা দিতেন না। বিয়ের পরে স্বামীও সব কাজেই উৎসাহ দিয়েছেন। পড়াশোনা থেকে শুরু করে রিসার্চের জন্য বিদেশ ভ্রমণ একাই করতে পেরেছি।







