
প্রেমিকার পেছনে ৫ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা
প্রেমিকার জন্য খরচ করেছিলেন প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা। দামি উপহার, বিদেশ ভ্রমণ, ফেংশুই বিশেষজ্ঞের পারিশ্রমিক থেকে শুরু করে জীবনবিমার প্রিমিয়াম—সবই দিয়েছিলেন নিজের অর্থে। কিন্তু প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই অর্থই ফেরত চাইলেন সিঙ্গাপুরের এক ব্যক্তি। সাবেক প্রেমিকার বিরুদ্ধে







