মাসুদ রানা, বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী হালিমাতুস সাদিয়া ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা প্রথম শ্রেণির বিচার বিভাগীয় নিয়োগ পরীক্ষা সহকারী জজ পদে প্রথম স্থান লাভ করেছেন। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।