মাহবুবুর রহমান নোমানি

ইবরাহিম (আ.) দোয়া করলেন, ‘হে প্রভু! আমাকে একটি নেককার সন্তান দান করুন। ফলে আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম।’ (সুরা সাফফাত : ১০০) আল্লাহর বন্ধু ইবরাহিম (আ.) ছিলেন নিঃসন্তান। জীবনের পড়ন্তবেলায় আল্লাহতায়ালা তাকে সন্তান দান করেন।

হজের মৌসুম এলে হৃদয়পটে যার স্মৃতি ঝলমল করে, তিনি জাতির পিতা ইবরাহিম (আ.)। তার আনুগত্যের অনুশীলন হয় হজ ও কোরবানিতে। ত্যাগ, আনুগত্য ও আত্মসমর্পণের মাধ্যমে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন সফলতার শীর্ষ চূড়ায়। ফলে আল্লাহতায়ালা তাকে বানিয়েছেন মানবজাতির ইমাম। তার ত্যাগী জীবনের প্রতি আমাদের উৎসাহিত করেছেন