মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটে ৬০ কোটি টাকা ব্যয়ে তুরস্কের স্থাপত্যশৈলীতে আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মিত হবে। সম্প্রতি কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের পতনের পর কিশোরগঞ্জে পাল্টে গেছে ভোটের মাঠের হিসাব-নিকাশ। দলটির নেতারা কেউ আছেন আত্মগোপনে, আর কেউ কারাগারে। এর মধ্যে দলের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।