মুহাম্মাদ রিয়াদ উদ্দিন

১৯৬৬ সালের ১৮ নভেম্বর সবুজ পাহাড়ের কোলে প্রতিষ্ঠিত হয় আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাখির কলতান, ঝরনার গান ও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মাঝে হাজার হাজার যুগল চোখের সোনালি স্বপ্নের চাষাবাদ করে এ পবিত্র বিদ্যাপীঠ। হাঁটি-হাঁটি পা-পা করে আজ হীরক জয়ন্তীর মোলাকাত।

কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন, প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, সামাজিক সংযোগ বৃদ্ধি এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি করে।