মেজবাহুল হিমেল, রংপুর ও হাফিজুর রহমান, মিঠাপুকুর
আজ ৯ ডিসেম্বর। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম দিবস। যিনি নারী জাগরণের আলো ছড়িয়েছেন বিশ্বময়। সেই নারীর জীবন ও কর্মচর্চায় জন্মস্থান রংপুরের স্মৃতি কমপ্লেক্সটি পূর্ণতা পায়নি দুই যুগেও। বাইরে চাকচিক্যময় একটি ভবন থাকলেও ভেতরে কার্যক্রম বন্ধ।