মো. নিজাম উদ্দিন

এই ঘোষণা তৎকালীন সরকারের ভীত কাঁপিয়ে দিয়ে ছিল। নরবড়ে করে দিয়ে ছিল ফখরুদ্দিন মঈন উদ্দিনের দুঃশাসন। জীবনে জেল জুলুম নিপীড়ন নির্যাতন সব সয়ে গিয়েছেন নিরবে, নিভৃতে, সব সময়,নির্ভয়ে। এদেশের মানুষের জন্য তিনি যেন রবীন্দ্রনাথের ভাষায়- “কঠিনেরে ভালোবেসেছিলেন”।

আমাদের এবং আমাদের পূর্ব পুরুষদের ইতিহাস মূলত জালিম ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। যুগে যুগেই এই মাটির সন্তানরা বুক চিতিয়ে লড়াই করেছে মুক্তির জন্য।