কর্পোরেট০৫ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়
মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর বৈশ্বিক জ্বালানি বাজারের টানাপোড়েন আজ বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। বিদ্যুৎ ঘাটতি, ব্যয় বৃদ্ধি এবং নগরজীবনের চাপ যখন ক্রমেই তীব্র হচ্ছে তখন সময় ব্যবস্থাপনা, জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকে পড়া আর বিলাসিতা নয় এটি সময়ের দাবি।

