শিক্ষা২০ অক্টোবর ২০২৫
বাড়িভাড়া বাড়ানোর ঘোষণায়ও থামছে না শিক্ষক আন্দোলন
দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া বাবদ ভাতা বাড়াতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। গতকাল রোববার জারি করা নতুন আদেশ অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।
