রফিকুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ)

ঢাকা-আরিচা ও পাটুরিয়া মহাসড়ক এখন নিত্য দুর্ঘটনার সড়ক হয়ে দাঁড়িয়েছে। গত চার মাসে এই সড়কে দুর্ঘটনার কারণে হাইওয়ে পুলিশ প্রসিকিউশন মামলা করেছে সর্বমোট এক হাজার ১০০টি এবং জরিমানা আদায় করেছে ৪২ লক্ষাধিক টাকা। একই সঙ্গে নিয়মিত মামলা করেছে ১৩টি।

মানিকগঞ্জ জেলার ঘিওরের তরা এলাকা কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে। নদীভাঙন রোধে ২৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডের নদী তীর রক্ষা প্রকল্প। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন।