
২৭ এপ্রিল ২০২৬
চৌগাছার পটোল যাচ্ছে বিদেশে, ৫০০ কোটি টাকা বিক্রির সম্ভাবনা
যশোরের চৌগাছায় চলতি মৌসুমে পটোলের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। মৌসুমে কমপক্ষে ৫০০ কোটি টাকার বিকিকিনির আশা ব্যবসায়ীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর উপজেলার প্রায় ৩০০ হেক্টর জমিতে পটোলের চাষ হয়েছে।
