
আমীর খসরুর প্রশ্ন—ইয়ার্কি নাকি
ভাগ্যসৈনিক হিসেবে সদরঘাটে লঞ্চ থেকে অথবা মফস্বল থেকে বাসে গুলিস্তানে নেমে মুরব্বির তদবিরে সাংবাদিক বনে যাওয়া সাংবাদিক আমীর খসরু নন। শিক্ষিত, সমাজ বদলের লক্ষ্যাভিসারী, মার্জিত, বুকচাপা আগুনে ভেতরে ভেতরে অস্থির, দৈহিক গড়নে ছোটখাটো একটা মানুষের নাম আমীর খসরু। ওর আবির্ভাব আমাদের সাংবাদিকতায় ওই





