শামসুল আজম মুন্না, সন্দ্বীপ (চট্টগ্রাম)

আসন্ন নির্বাচনকে ঘিরে দ্বীপ উপজেলা সন্দ্বীপে বইছে ভোটের হাওয়া। তবে উৎসবের এই আবহ স্পর্শ করছে না নারী ভোটারদের বড় একটি অংশকে। আসন্ন নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী, অথচ তাদের একটি বড় অংশই এখন ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নির্বাচনি আমেজ ছাপিয়ে চট্টগ্রাম- ৩ (সন্দ্বীপ) আসনে এখন নতুন এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে খোলাবাজারে পেট্রোলের অস্বাভাবিক বিক্রি। গত কয়েক দিনে দ্বীপের বিভিন্ন হাট-বাজার ও অলিগলিতে বোতলজাত পেট্রোলের বেচাকেনা বহুগুণ বেড়েছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে এভাবে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপ

গত তিন যুগে তিনবার সমুদ্রের গ্রাসে ভিটেমাটি হারিয়ে এখন বাস করছেন বেড়িবাঁধের ঢালের এক কুঁড়েঘরে। মুখে দুশ্চিন্তার গভীর ভাঁজ। আজই দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ছাড়তে হবে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু।

পাখি নিধনের এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল চীন। লাখ লাখ পাখি মারার পর দেখা গেল উল্টো চিত্র—প্রাকৃতিক প্রহরী না থাকায় পোকামাকড়ের অবাধ আক্রমণে উজাড় হয়ে গেল সব ফসল, নেমে এল ভয়াবহ দুর্ভিক্ষ। সেই ঐতিহাসিক ভুলেরই যেন ক্ষুদ্র সংস্করণ আজ মঞ্চস্থ হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে।

এটি এমন লবণাক্ত জমিতে জন্মায় যেখানে দিনে দু’দফা জোয়ারের পানি ঢুকে পড়ে। বেড়িবাঁধের বাইরে অরক্ষিত চরাঞ্চলে যেখানে নোনাজলের কারণে সাধারণ কৃষিকাজই কঠিন, সেখানে রাজাশাইল বরং জোয়ারের পানিতে ডুবেই বাড়ে।

চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, তেমনি সন্দ্বীপবাসীর দুঃখ হয়ে দাঁড়িয়েছে কুমিরা-গুপ্তছড়া নৌরুট। সম্প্রতি বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি চলাচল শুরু হওয়ায় যাতায়াত ব্যবস্থা নিরাপদ ও সহজ হয়েছে।

সন্দ্বীপের উপকূলীয় বন কেটে সরকারি জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইদ্রিস আলমের বিরুদ্ধে। গত কয়েক সপ্তাহ ধরে তার অনুসারীদের নিয়ে মগধরা ইউনিয়নের এলাকাজুড়ে বিস্তৃত বন রাতের আঁধারে কেটে উজাড় করছেন তিনি।