
মিলাদুন্নবী যেভাবে বিশ্বসংস্কৃতি হলো
মিলাদুন্নবী ঘিরে আজ আমরা মুসলিম বিশ্বের প্রায় প্রতিটি জায়গায় যে উৎসব দেখি, তার কোনো একক শুরু নেই; আছে বহু শুরু, বহু ভূগোল, বহু শতাব্দী জুড়ে ছড়িয়ে থাকা একটি দীর্ঘ যাত্রা। আর সেই যাত্রাটা বুঝতে হলে আমাদের ধীরে ধীরে হাঁটতে হবে। হাঁটতে হয় শতাব্দীর পর শতাব্দী, রাজদরবার থেকে খানকা, কবির কলম থেকে


